অনুবাদ: শামিম আহমেদ
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আল্লাহ্ তাআলাই তাঁকে আমাদের জন্য উসওয়া বানিয়েছেন। তিনিই আমাদের অনুসরনীয় এবং অনুকরনীয়,আদর্শ। আচ্ছা কখনো কি ভেবে দেখেছি যে কেন তিনি আদর্শ? কীভাবে তিনি আদর্শ?
রাসুলের আগমণের বার্তা ছিল পূর্বের সকল আসমানী কিতাবে, যার জীবন পরিপূর্ন ছিল উত্তম আচরণে। স্বয়ং আল্লাহ্ তাআলা তাঁর চরিত্রের সাক্ষ্যদিয়ে নাজিল করেছেন কুরআনের আয়াত। তাঁর নবুওয়াত, তাঁর মুজিজা, তাঁর জীবনাচরন, তাঁর রাষ্ট্রনীতি, তাঁর যুদ্ধনীতি সবকিছু দিয়েই তিনি ছিলেন উতকৃষ্টতার উচ্চ শিখরে। সকল ক্ষেত্রেই তিনিই আদর্শ। পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি যিনি আদর্শেরও আদর্শ। যার আদর্শকে স্বীকৃতি জানিয়েছেন তার ঘোরতম শত্রুরাও। এমনকি অবিশ্বাসীদের যারা নিরপেক্ষভাবে তাঁকে, তাঁর জীবনচরিতকে বিশ্লেষণ করেছে তারাও একথা স্বীকার করে নিয়েছে যে, তাঁর অবস্থানে তিনিই সয়ম্ভু।
আমাদের দৈনিক পাঠ্যসূচির একটা অংশে থাকা চাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। থাকা চাই তাঁকে নতুন করে জানার আগ্রহ। সেই সাথে সিরাত পাঠে থাকা উচিত নতুনত্ব।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমাদের ধারণা থাকলেও তিনি যে আদর্শ তা নিয়ে বাংলায় তেমন কিছু রচনা হয়নি বললেই চলে। প্রখ্যাত ঐতিহাসিক ড. রাগিব সারজানি এই শূন্যস্থান পূরণ করেছেন তার রচিত “উসওয়াতুল লিল আলামিন” গ্রন্থের মাধ্যমে। বইটি আর সব সিরাত কিংবা শামায়েল গ্রন্থের মতো নয়। আর নয় এ দুয়ের মাঝের কিছু। রাসুলের জীবনাদর্শ পাঠে বিমোহিত হতেই বইটির সৃষ্টি। লেখক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের শ্রেষ্ঠত্বের বর্ণনাগুলি ফুটিয়ে তুলেছেন কাগজের পাতায়। তুলে ধরেছেন তাঁর ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পাশাপাশি তাঁর প্রতি আরোপিত অভিযোগের খণ্ডন, উল্লেখ করেছেন পশ্চিমা বিশ্বের নিরপেক্ষ বিশ্লেষকদের মতামত।সুপাঠ্য এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!