আমাদের জীবন আমাদের নিকট একটি আমানত। যা বেঁধে দেওয়া হয়েছে আল্লাহর আইন ওরফে দ্বীন আল-ইসলামের নিকট আত্মসমর্পণের বেষ্টনী দ্বারা। আত্মসমর্পণ হচ্ছে সেই চুক্তি যেখানে বিনা শর্তে বিনা বাক্যে নিঃসংকোচে নিজ অধিপতির হাতে নিজের আদ্যোপান্ত আপাদমস্তক ন্যাস্ত করে দেওয়া হয়। রাব্বে কারীমের সঙ্গে আমাদের চুক্তিও ঠিক সেরূপ– যেখানে কোনো প্রকার প্রশ্ন, সন্দেহ, সংকোচ কিংবা বিরোধিতার কোনো সুযোগ নেই। অতএব, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহর আইন পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন করা আমাদের উপর আবশ্যক। যদিও নফসের ধোঁকায় ও শাইত্বানের ওয়াসওয়াসায় আমরা বারংবার শুনাহে হাত ডুবিয়ে ফেলি আর বনে যাই নাফরমান। তবে, তন্মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে ইচ্ছাকৃতভাবে গুনাহে জড়িয়ে পড়া ও তার উপর অটুট থাকা এবং ছোট ছোট গুনাহকে গুনাহ হিসেবে বিবেচনা না করা অথবা হালকাভাবে নেওয়া। শুধু তাই নয়, সম্প্রতি আমাদের মাঝে গুনাহকে গুনাহ বলে অধীকার করা, হারাম বিষয়াদিকে সহজতর করার উদ্দেশ্যে হালালাইজ করতে উঠেপড়ে লাগা, যুক্তির পিঠে যুক্তি নিক্ষেপ করে হারামকে স্বাভাবিক করার অপচেষ্টা চালানো, ধর্মীয় বেশে ফিতনার বিস্তার ঘটানোর মতো কুফরি রোগ প্রগাঢ়রূপে গেঁড়ে বসেছে। ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে যাওয়া এইসকল গুনাহ ধীরে ধীরে আমাদের ক্বলবে প্রজ্জ্বলিত দ্বীনি নূরকে নিভিয়ে ফেলে। অথচ ইয়ামুদ দ্বীনে মানবজাতির নিকট হতে দুনিয়াতে কৃত ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রত্যেকটি কাজের জবাবদিহিতা আদায় করা হবে। এজন্যই মুমিন মাত্রই নিজেকে গুনাহমুক্ত রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো অপরিহার্য। জ্ঞাতসারে বা অজ্ঞাতবশত হয়ে যাওয়া এসব ছোট-বড় গুনাহগুলো অনায়েসেই আমাদের দ্বারা রোজ বা হরহামেশাই সংঘটিত হচ্ছে। যা থেকে নিজেকে ও অন্যদের হেফাজতে রাখা অবশ্যই কাম্য। উপরোক্ত এমনই সংশ্লিষ্ট কিছু পয়েন্টকে কেন্দ্র করে সতর্কীকরণের স্বার্থেই এই অজ্ঞ কর্তৃক বইয়ের পাতায় কলম ওঠানো। পয়েন্ট উদ্ঘাটের পাশাপাশি বইয়ের প্রতিটি অধ্যায়ের যথাযথ রেফারেন্স সমন্বয় করে যথাসাধ্য বিস্তারিত বর্ণনা পেশ করার চেষ্টা করেছি। বইটির ভাষা ও শারঈ সম্পাদনা এবং একাধিকবার নজরে সানীসহ বিভিন্ন কাজে অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!