দ্বন্দ্ব, সংঘাত ও মতভিন্নতা মানবজীবনের অবিচ্ছেদ্য বাস্তবতা। পরিবার থেকে সমাজ, কর্মক্ষেত্র থেকে রাষ্ট্র—প্রতিটি পরিসরে মানুষের বৈচিত্র্যময় স্বভাব, দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতি আমাদেরকে প্রায়শই সংকটে ফেলে। কিন্তু মতপার্থক্যকে ধ্বংসের কারণ না ভেবে সঠিকভাবে সমাধান করা গেলে তা হয়ে উঠতে পারে সুসম্পর্কের সেতু। প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই ক্ষেত্রে এক অনন্য আদর্শ। তিনি ছিলেন অসাধারণ নেতৃত্বগুণসম্পন্ন রাষ্ট্রনায়ক, সমাজসংস্কারক এবং সংকট সমাধানের প্রাজ্ঞ মডেল।
‘কনফ্লিক্ট ম্যানেজমেন্ট’ বইটিতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব, সংঘাত ও সংকট নিরসনের নানা কৌশল আধুনিক পাঠকের সামনে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। কিভাবে তিনি কঠিন পরিস্থিতিতেও মমতা, প্রজ্ঞা ও ন্যায়বোধের মাধ্যমে নানা সমস্যার সমাধান করেছেন সেগুলোই এ বইয়ে উঠে এসেছে । এই বইয়ে বর্তমান প্রেক্ষাপটের সাথে নববী দিকনির্দেশনা মিলিয়ে এমন এক গাইডলাইন দেওয়া হয়েছে, যা নেতৃত্বদানকারী, সমাজকর্মী, পরিবারপ্রধান, আত্মশুদ্ধি প্রত্যাশী কিংবা সিরাত পাঠক সবার জন্য প্রযোজ্য ও অপরিহার্য।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!