রং-বেরঙের উপকরণের মধ্যে আমরা আজ আবদ্ধ। খেল-তামাশায় মত্ত হয়ে এখন আমরা দিকভ্রান্ত। বন্দিশালায় বদ্ধ হয়ে, পথ ভুলে আছি বহুকাল ধরে। পথ খুঁজে বেড়াই, পথের সন্ধান ভুলে আবার আপন নীড়ে ফিরে যাই। দুনিয়ার মোহে পড়ে, আপন সত্তাকেই ভুলে যাই; ভুলে যাই এই জগতে আসার মূল উদ্দেশ্যকে। পথহারা পথিকের পথ খোঁজা দরকার। তীর হারা নাবিকের পাল তোলা দরকার। মোহের জগতে নিবদ্ধ লোকের, উত্তরণ দরকার! সেটা কোথায়? সেটা হলো কুরআন ও সুন্নাহ। কুরআন সুন্নাহ’র বাতলে দেয়া পথ ধরে, পথ খুঁজে পেয়েছে কতশত পথভোলা মানুষ। আলোর জ্যোতি গায়ে মেখে দূর করেছে নিকষ কালো অন্ধকার। নূরের ছোঁয়া পেয়ে সজীবতা ফিরে পেয়েছে কতশত মৃত অন্তর। আমরা পথহারা পথিক। নূরের জ্যোতি উপেক্ষা করে অন্ধকার ঘরে জীবন-যাপন করি। পথ খুঁজে পাই না। হেদায়েতের রশ্নি হারিয়ে, মোহের জগতে বিচরণ করি। আস্তে আস্তে আপন সত্তাকে ভুলে নিজের আখেরাত ধ্বংস করি। আমরা সবাই জানি, যে কুরআন-সুন্নাহ বুকে ধারণ করেছে, সে তার সিরাতাল মুস্তাকিম খুঁজে পেয়েছে। আর যে সিরাতাল মুস্তাকিম খুঁজে পেয়েছে, সে-ই সফলকাম। সুতরাং, সঠিক পথের সন্ধান করতে, সফলকাম হতে হলে আমাদেরকে কুরআন-সুন্নাহ বুকে ধারণ করতে হবে। প্রিয় ভাই জুবায়ের আহমেদ, কুরআন-সুন্নাহ -এর আলোকে পথহারা পথিকের জন্য কিছু দিক-নির্দেশনা নিয়ে এসেছেন এই ছোট্ট পুস্তিকায়। গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, বিভিন্ন বিষয়। পাঠকদের জন্য হতে পারে তা চিন্তার খোরাক; হতে পারে অন্ধকার পথের, আলোর মশাল । খানিক গেলেই পথ” বইটি সম্পর্কে অভিমত দিয়েছেন পাঠকপ্রিয় ‘লড়াই’ সিরিজের লেখক মাহমুদ বিন নূর ভাইয়া। “
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!