ইসলামী ব্যাংকব্যবস্থা মুসলিম বিশ্বে নতুন একটি সংযোজন। নতুন-ধারার এই আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা অনেকেই জানতে উৎসুক, আবার অনেকে প্রচন্ড সন্দিহান। তাই ইসলামী ব্যাংকব্যবস্থা কীভাবে কাজ করে, আধুনিক ব্যাংকব্যবস্থার সাথে এর মিল-অমিল, সীমাবদ্ধতা ও সমাধান নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বইটিতে আলোচনা করা হয়েছে।
বইটির অন্যতম দুইটি বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ এবং ভাষার সরলতা। সম্পূর্ণ বিশ্লেষণধর্মী লেখায় ইসলামী ব্যাংকব্যবস্থাকে গল্পের ছলে তুলে ধরা সহজ নয়। কিন্তু এই কঠিন কাজটিই করা হয়েছে এই বইতে। একেবারে নতুন একজন পাঠকও বইটি পড়ে ইসলামী ব্যাংকব্যবস্থার ফাঁকি পুরোপুরি অনুধাবন করতে পারবে। মুরাবাহা, মুদারাবা, শিরকাতুল মিল্ক সহ জটিল জটিল সব চুক্তি লেখকের প্রাণবন্ত বর্ণনায় ছবির মত রঙ্গিন ও সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আলোর মত পরিষ্কার হয়ে গেছে শুভংকরের ফাঁকির অন্ধকার সব অলি-গলি।
বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সমস্যা চিহ্নিত করে ক্ষ্যান্ত না হওয়া। বাস্তবে আদর্শ ইসলামী ব্যাংকের রূপরেখা কেমন হতে পারে তা সুনিপুণ ভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংক খাতে কর্মরত অসংখ্য ব্যক্তির সাক্ষাৎকারের আলোকে বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয়েছে।
এক বাক্যে, মহিরুহের মত বেড়ে উঠা ইসলামী ব্যাংকব্যবস্থা আসলেই কতটা ইসলামী এবং এই সমস্যার সমাধান কী তা সুস্পষ্ট যুক্তির আলোকে সরল বাংলায় বর্ণনা করা হয়েছে এই পুস্তিকায়।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!