আল-কুরআনুল কারীম : (তাফসীর । তাদাব্বুর । আমাল)

আল-কুরআনুল কারীম : (তাফসীর । তাদাব্বুর । আমাল)

৳308.00
৳400.00
In Stock
প্রকাশনী: দারুল ফালাহ
ক্যাটাগরি: কুরআন ও তাফসীর
সাব-ক্যাটাগরি: তাফসীর
বিষয়: কুরআন তাফসির
পৃষ্ঠা: 272
সংস্করণ: 2025
ভাষা: বাংলা
-
1
+

বিশ্বজগতের স্রষ্টা ও পালনকর্তা মহান রবের পক্ষ থেকে জগতবাসীর উদ্দেশ্যে প্রেরিত চিরায়ত জীবনবিধান ও আসমানী পথনির্দেশ হলো আল-কুরআনুল কারীম। কুরআন এসেছে অজ্ঞতার ঘন অন্ধকার চিরে দুনিয়াকে ওহীর আলোয় স্নাত করতে; বিশ্বমানবতাকে মুক্তির দিশা দেখাতে।  

কুরআন মুত্তাকীদের জন্য হিদায়াত, মুমিনদের জন্য শিফা ও রহমত আর গোটা মানবজাতির জন্য পথপ্রদর্শক। অন্তরের ব্যাধি থেকে শুরু করে জাগতিক জীবনের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে কুরআনের মধ্যেই। তবে এসব সমাধান পেতে হলে কুরআনের মর্মার্থ গভীরভাবে অনুধাবন করতে হবে,  তাদাব্বুর করতে হবে কুরআনের আয়াতসমূহ নিয়ে। ডুব দিতে হবে কুরআনের গভীর থেকে গভীরে।

কুরআনের অর্থ হৃদয় দিয়ে উপলব্ধি করলে অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও অনুরাগ জন্ম নেয়। এর মধ্য দিয়েই অর্জিত হয় আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের পরিতৃপ্তি আর তাকদীরের ফায়সালার প্রতি সন্তুষ্টি। কুরআন বোঝার মধ্য দিয়েই তৈরি হয় ইয়াক্বীন ও সুদৃঢ় বিশ্বাস, বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কের দৃঢ়তা, দ্বীনি আত্মমর্যাদাবোধ, আখিরাতের ফিকির এবং আল্লাহর পরিপূর্ণ প্রতিদান লাভের সজীব প্রত্যাশা।

এই বইটি শুধুমাত্র কুরআনের অনুবাদ নয়— কুরআনের অর্থ-মর্ম অনুধাবন, আয়াতসমূহ নিয়ে তাদাব্বুর ও গভীর চিন্তা-ফিকির এবং কুরআন থেকে প্রয়োজনীয় শিক্ষা, নির্দেশনা ও করণীয় করণীয় আহরণের এক সমৃদ্ধ সহায়িকা ও সুবিন্যস্ত পরিবেশনা। প্রত্যেকটি আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য, প্রেক্ষাপট এবং শিক্ষা পাঠকের হৃদয়ে গভীরভাবে গেঁথে দেওয়ার লক্ষ্যে রচিত হয়েছে এ গ্রন্থটি। এখানে রয়েছে:

সরল ও সাবলীল ভাষায় আয়াতের অনুবাদ

নির্বাচিত আরবি শব্দের অর্থ ও ব্যাখ্যা

তাফসীরে ইবনে কাসীর থেকে সুসংক্ষিপ্ত তাফসীর

চিন্তার খোরাক জাগানো ‘তাদাব্বুর’মূলক আলোচনা

আয়াত থেকে জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও করণীয় নির্ধারণ

আমলের ক্ষেত্রে সহায়ক দিকনির্দেশনা

তাদাব্বুর বিষয়ক অনুশীলনী

এই গ্রন্থের মাধ্যমে পাঠক কুরআনের আলোয় জীবনের প্রতিটি দিককে রাঙিয়ে তোলার দিকনির্দেশনা পাবেন। যারা কুরআনের গভীর মর্ম অনুধাবন করে জীবন জীবন গঠনে আগ্রহী, যারা আয়াত থেকে সরাসরি আমলের জন্য দিকনির্দেশনা খোঁজেন, যারা হৃদয় ছুঁয়ে যাওয়া তাদাব্বুরের চর্চা করতে চান– তাদের সকলের জন্য এই গ্রন্থ। ফলে কুরআনের হিদায়াতে জীবন সাজানোর সোনালী রাজপথে আপনার সোভাগ্যমাখা পথচলার সূচনা হতে পারে এই বইটি দিয়েই।

🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।


🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।

১. Mulk World থেকে কীভাবে বই অর্ডার করবো?

আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।

২. ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) সুবিধা আছে কি?

হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।

৩. অর্ডার করা বই হাতে পেতে কতদিন সময় লাগে?

সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

৪. ভুল বা ক্ষতিগ্রস্ত বই পেলে কী করবো?

যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।

৫. Mulk World-এর সব বই কি আসল?

হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।

 

 

Average Rating

0.0

out of 5.0

No reviews yet

Rating Breakdown

5 Star
0
4 Star
0
3 Star
0
2 Star
0
1 Star
0

Share your experience!

Login to Review

Customer Reviews (0)

No Reviews Yet

Be the first to share your experience with this product!

const openSizeBtn = document.getElementById('openSizeGuideBtn'); const closeSizeBtns = document.querySelectorAll('#closeSizeGuideBtn, #closeSizeGuideBtn2'); if (openSizeBtn && sizeModal) { console.log('Size Guide button and modal found'); openSizeBtn.addEventListener('click', function(e) { console.log('Size Guide button clicked'); e.preventDefault(); e.stopPropagation(); sizeModal.classList.remove('hidden'); document.body.style.overflow = 'hidden'; }); closeSizeBtns.forEach(btn => { btn.addEventListener('click', function(e) { e.preventDefault(); sizeModal.classList.add('hidden'); document.body.style.overflow = ''; }); }); sizeModal.addEventListener('click', function(e) { if (e.target === sizeModal) { sizeModal.classList.add('hidden'); document.body.style.overflow = ''; } }); document.addEventListener('keydown', function(e) { if (e.key === 'Escape' && !sizeModal.classList.contains('hidden')) { sizeModal.classList.add('hidden'); document.body.style.overflow = ''; } }); } });